Home আমার ঢাকা অবৈধ পার্কিং: শতাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা

অবৈধ পার্কিং: শতাধিক মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা

161
0
অবৈধ পার্কিং

রাজধানীর খিলগাঁওয়ে অবৈধ পার্কিং করায় ১০০ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করেছে রামপুরা ট্রাফিক বিভাগ। এছাড়া হেলমেট বিহীন ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বুধবার (১ মে) মতিঝিল ট্রাফিক বিভাগের ডিসির নির্দেশে এই সারাশি অভিযানে মামলা দায়ের করা হয়।

এসময় খিলগাঁও এলাকার আবুল হোটেল থেকে মদিনা হোটেল, মালিবাগ চৌধুরীপাড়া হয়ে খিলগাঁও তালতলা পর্যন্ত রাস্তার দুই পাশের হকার, পিঠাপুলির দোকান ও মোবাইল ফুড কোর্টের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় এডিসি ট্রাফিক মতিঝিল,এসি ট্রাফিক রামপুরা ও রামপুরা ট্রাফিক জোনের টি আই ও সার্জেন্ট উপস্থিত ছিলেন।