Home দুর্ঘটনা মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

164
0
মিরসরাইয়ে লরির ধাক্কায় মিশু রানী দেবী নাথ পলি (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে ।
নিহত পলি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে।
মঙ্গলবার (০২ আগস্ট) সকাল ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলে সে মারা যায়।
এ ঘটনায় পুলিশ লরিসহ চালক ও চালকের সহকারীকে আটক করেছে। আটককৃত চালকের নাম শাহজাহান শেখ ( ৪৯)। তিনি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল যাত্রাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র। চালকের সহকারী মো. লিমন ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ তারাঘনিয়া এলাকার শহিদ হাওলাদারের পুত্র।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর বলেন, মঙ্গলবার সকাল ৮ টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজ ছাত্রী পলি ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং লরির চালক ও চালকের সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছে।