শুটিং চলাকালীন বোমা বিস্ফোরণে বড়সড় দুর্ঘটনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত গুরুতর আহত। খবর অনুযায়ী, বোমা বিস্ফোরণের দৃশ্য়ের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সঞ্জয়।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-র শুটিং করছিলেন সঞ্জয়। শুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন সঞ্জয়।
সঞ্জয় দত্তের কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত, শুটিং বন্ধ রয়েছে। অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্য়ে ছিলেন।
তবে ঠিক কীভাবে সঞ্জয় দত্ত আহত হলেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। সূত্র বলছে, আহত হলেও সঞ্জয় সুস্থ রয়েছে। খুব জলদিই তাঁকে ছেড়া দেওয়া হবে।
ক্য়ানসারের চিকিৎসার মাঝেই সঞ্জয় দত্ত ফের শুটিং ফ্লোরে ফিরেছেন। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি। শাহরুখের জওয়ান ছবিতেও তাঁকে দেখা যাবে। শুধু তাই নয়, ‘হেরা ফেরি ৩’-তেও দেখা যাবে সঞ্জয় দত্তকে।
সূত্রঃ সংবাদ প্রতিদিন







