বন্যাদুর্গতদের দেখতে বন্যাকবলিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টা ১০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছেন তিনি।
সেখানে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং দিকনির্দেশনা দেবেন। এরপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান।
এর আগে সকাল ৮টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারযোগে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
সূত্রঃ ভোরের কাগজ









