Home দুর্ঘটনা পঞ্চগড়ের নৌকাডুবি ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

পঞ্চগড়ের নৌকাডুবি ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

135
0
পঞ্চগড়ের নৌকাডুবি ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।এর আগে, গতকাল বিকেল ৩টার দিকে শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী।

এদিকে, এ ঘটনায় গতকাল রোববার রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সূত্রঃ কালবেলা