রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণে নিহত বেড়ে হয়েছে ১৭ জন। আহত হয়েছেন শতাধিক।
এর মধ্যে ঘটনাস্থলের পাশে যানজটে আটকে থাকা একটি সাভার পরিবহনের বাসেই (নং ১৫৪৩২৮) ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের হেলপার (চালকের সহযোগী) নিহত হয়েছেন।
সোমবার (৭ মার্চ) গুলিস্তানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর সদরঘাটে সাভার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন যাত্রীদের আহত ও হেলপারের নিহতের বিষয়টি ভোরের কাগজকে নিশ্চিত করেন। তবে হেলপারের নাম জানা যায়নি।
মনির হোসেন ভোরের কাগজকে বলেন, সদরঘাট থেকে আমাদের সাভার পরিবহনে একটি বাস (নং ১৫৪৩২৮) ৪৮ জন যাত্রী নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাবার পথে বাসটি বিস্ফোরণের ঘটনাস্থলের পাশে যানজটে আটকে ছিল।
এরপর বিস্ফোরণে দেয়ালের ভাঙ্গা অংশ ছিটকে বাসের ভেতর পড়ে। এসময় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন ৩৫ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে ও বাসটি ভিক্টোরিয়া পার্কের পাশে রাখা হয়েছে। বাসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাস রক্তাক্ত অবস্থায় ওভাবেই রয়েছে।
এদিকে, বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, এ ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। আহতদের রক্তদানের জন্য আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন লেগে যায়। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের পাঁচতলা ভবনের নিচতলায় কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান আছে। ওপরের চার তলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।
সূত্রঃ ভোরের কাগজ







