Home নাগরিক দুর্ভোগ মঙ্গলবার থেকে সারাদেশে লোডশেডিং, একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

মঙ্গলবার থেকে সারাদেশে লোডশেডিং, একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

200
0
লোডশেডিং

আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ডিজেলে বিদ্যুৎ উৎপাদনও স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখাসহ সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরে সবাইকে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে সরকার।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল থেকে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

এছাড়াও সরকারি বেসরকারি অফিস সময় কমিয়ে আনা, বিদ্যুৎ সাশ্রয়ে লাইনে অফিস করা, এলাকাভিত্তিক লোডশেডিং করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সূত্রঃ ভোরের কাগজ