মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত বায়তুল মা-মুর জামে মসজিদের ১১ সদস্যের ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (১১ জুলাই) ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হন হাজী সামছুল হক মেম্বার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ মজুমদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার ছোটন, সহ-সাধারণ সম্পাদক নুর নবী সওদাগর, দাতা সদস্য রফিক উদ্দিন বিনু, মোতওয়াল্লি রবিউল হক, কোষাধ্যক্ষ সিরাজুল হক, সদস্য আবুল কাশেম সওদাগর, আইয়ুব আলী সওদাগর, সিরাজ খাদেম, আবদুল করিম।
বায়তুল মা-মুর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল আবছার ছোটন বলেন, ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত এই মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় আমি সকল মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মসজিদের উন্নয়ন ও সার্বিক দিকগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সেজন্য সকলের সহযোগিতায় কামনা করছি।








