আনন্দ ও উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হলো ক্লাব-৯৪ এর ১০দিন ব্যাপি অনলাইন ঈদ আনন্দানুষ্ঠান। ফেসবুকে সারা বিশ্বের হাজারো ৯৪ ব্যাচের বন্ধুরা একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উপভোগ করেছে এই ঈদ আনন্দানুষ্ঠান।
১৯মে থেকে শুরু হওয়া ঈদ আনন্দানুষ্ঠানে ক্লাব ৯৪ এর গুণী বন্ধু এবং তাদের কৃতি সন্তানরা আবৃত্তি ও গান পরিবেশন করেছেন। এছাড়াও তারকা বন্ধুদের বিশেষ অনুষ্ঠানও ছিলো।
ঈদ আনন্দানুষ্ঠানে চমৎকার আবৃত্তি করেছেন ২৭জন তার মধ্যে একেবারেই নতুন ছিলো ৪জন। সুমধুর কন্ঠে গান গেয়েছেন ১৫জন এবং নতুন হিসেবে ছিলেন ২জন। তাদের প্রত্যেকের আবৃত্তি এবং গান উপস্থাপনায় মূগ্ধ ক্লাব ৯৪ এর ২৪ হাজার সদস্য।
ঈদ আনন্দানুষ্ঠানের প্রথম দিনে গান ও কবিতা আবৃত্তি করেন সিবরান শারিক ১২ (শাওন ইসলাম এর ছেলে), অরুণিমা চৌধুরী ১৩ ও অদ্রিকা চৌধুরী ১১ (সুব্রত চৌধুরীর মেয়ে), সিয়েনা তাসকিয়া ১০ (আসমা আক্তার সাথীর মেয়ে), অর্পিতা সূত্রধর ১২ ও অন্বেষা সুত্রধর ৭ (সুব্রত সূত্রধরের মেয়ে) এবং গানের আসর মাতায় রাশেদুল হক।
দ্বিতীয় দিনের আয়োজনে কবিতা আবৃত্তি করেন রহমান ইমন, আসমা আক্তার সাথী, হেলাল উদ্দিন, ডাঃ রুবাইয়াত আলম রুবা। রাতে সুজয় সাহার মাতিয়ে রাখেন গানের আসর ।
তৃতীয় দিনের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আফরিন জাবিন মুন, রওশন আরা জাহান নিঝুম, তিতাস মোস্তফা ও সৈয়দ নুরুজ্জামান। গানের আসরে ছিলেন জয়া ও রিপন মেহবুব।
চতুর্থ দিনের ঈদ আয়োজনের গানে ছিলেন কবি মোস্তফা ও রুমানা পারভীন। এছাড়াও গান পরিবেশন করেন রাজশ্রী বিশ্বাস ও রানা মুজাহিদ।
পঞ্চম দিনের আয়োজনে কবিতা আবৃত্তি করেন শায়েল, আয়েশা মুন্নি, বিপুল সরকার বাপি ও ফারজানা লাইজু। গানের আসর মাতান মিতা সরকার।
ঈদ আয়োজনের ষষ্ঠ দিনে কবিতা আবৃত্তি করেন আফরোজা সুলতানা মালা, মো.ইমরান আল ইফরাত, অভ্র ভট্টাচার্য, ফাহ্ মিদা হায়দার। গান পরিবেশন করেন সুকণ্ঠী কন্যা সুমি মিলন।
সপ্তম দিনের আনন্দ আয়োজনে কবিতা আবৃত্তিতে ছিলেন উম্মুল স্নিগ্ধা, লাভলী আত্তিশ, রহমান ইমন, কবি মোস্তফা। আর গানে ছিলেন রহমান ইমন ও এস.এম. শামীম।
অষ্টম দিনের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মিতা সরকার, মোঃ হাবিবুর রহমান নয়ন, ডা: মোঃ আশরাফুল হক ও তসলিমা আফরোজ সোনিয়া। গানের জাদুতে ছিলেন নাজমুল আহসান খান (সুদীপ)।
ঈদ আয়োজনের নবম দিনে কবিতা আবৃত্তি করেন আমেনা খাতুন মনি,আব্দুল হাফিজ চৌধুরী, শাওন ইসলাম ও মনির হোসেন । গান গেয়ে আসর মাতান তানভীর সালেহীন রোমেল।
দশম দিন ঈদ আয়োজনের শেষ আকর্ষন হিসেবে ৯৪ সেলিব্রিটি বন্ধু আড্ডাতে ছিলেন একজন নারী, মা, হোম মেকার এবং মডেল ও নাট্য অভিনেতা মজদ্দেলেফা শরিফ লিনসা ও আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) গাজী সোহেল।
১০ দিনের এই অসাধারণ অনুষ্ঠানের আহবায়ক ও সঞ্চালনায় ছিলেন ক্লাব-৯৪ এর এডমিন সারোয়ার মোর্শেদ। যার সাবলীল ও মজার উপস্থাপনায় মুগ্ধ সবাই।
সারোয়ার মোর্শেদ- এডমিন, ক্লাব ৯৪
তার সাথে আবৃত্তিকার রহমান ইমনের শ্রুতিসুখকর কন্ঠে চমৎকার শব্দশৈলী উপস্থাপনায় যোগ করেছে ভিন্ন মাত্রা। রহমান ইমন সমগ্র কবিতার অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।
আবৃত্তিকার ও সঞ্চালক- রহমান ইমন
ক্লাব-৯৪ এর চমৎকার ঈদ আনন্দানুষ্ঠানের বিষয়ে সঞ্চালক ও এডমিন সারোয়ার মোর্শেদ বলেন–
“কোভিড-১৯ আমাদের জীবন থেকে এরই মধ্যে অনেকগুলো উৎসব কেড়ে নিয়েছে। ঘরবন্দি বর্ণ এবং ছন্দহীন জীবনে ঈদের আনন্দ কিছুটা হলেও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে বরাবরের মতই ক্লাব-৯৪ অনলাইনে এক ব্যাতিক্রমি ভার্চুয়াল ঈদ পরবর্তী আড্ডার আয়োজন করে। তবে এইবার যেহেতু প্রথমবারের মত করনা প্রকোপ কম ছিল বিধায় সকলেই বাইরে ঈদের আনন্দ অনুষ্ঠানের কারনে ব্যাস্ত ছিল। সে কারনে ঈদের দিন থেকে অনুষ্ঠান শুরু না করে কিছুদিন পর থেকে এই অনুষ্ঠান করার সিদ্ধান্তও নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় ১৯শে মে ২০২২ থেকে শুরু করে টানা দশ দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২ টা পর্যন্ত গানে, কবিতা আবৃত্তি আর আড্ডায় মাতিয়ে রেখেছিলো দেশ-বিদেশের সকল ৯৪ এর বন্ধুকে।
ক্লাব-৯৪ অ্যাডমিন/মোডারেটরস টিম।
ক্লাব-৯৪ সকলের নিকট কৃতজ্ঞতাজ্ঞাপন করেছে কারন সকলের কাছ থেকে বিভিন্ন সময়ে সহযোগীতা,পরামর্শ, মতামত না পেলে গ্রুপের সুনাম আজ চারদিক ছড়িয়ে পড়তোনা। সব সময় তাদের পাশে থেকে সমর্থন প্রদানের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে জানিয়েছে উষ্ণ ধন্যবাদ। সমাজের সুযোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার মাধ্যমে সামাজিক বিকাশ ঘটানোর যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ক্লাব-৯৪ প্রতিষ্ঠা করেছিলো তা অব্যাহত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে নিজেদেরকে নিয়োজিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। ক্লাব-৯৪ গ্রুপকে আরো শক্তিশালী ও উচ্চ শিখরে নিয়ে যেতে কাধেঁ কাধঁ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে ক্লাব-৯৪ সকলের সহযোগিতা কামনা করেছেন। ”
দেশ বিদেশ থেকে হাজারো সদস্য/বন্ধুরা কর্মব্যাস্ততার মাঝেও এই আনন্দানুষ্ঠান উপভোগ করেছেন এবং শুভকামনা জানিয়েছেন সকল শিল্পী ও গুনী ব্যাক্তিসহ ক্লাব ৯৪ এর আয়োজকদের।