রাজধানীর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ‘এসাক্স’ (ESAUKHS)-এর উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ আয়োজিত হতে যাচ্ছে এক মহা মিলনমেলা –‘উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে এসাক্স-এর পুনর্মিলনী’।
সুবর্ণজয়ন্তীর এই ঐতিহাসিক আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে ‘২য় পুনর্মিলনী স্মরণিকা ২০২৬’। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে লেখা ও চিত্রাঙ্কন আহ্বান করা হয়েছে।
কারা অংশ নিতে পারবেন পুনর্মিলনীতে?
- যাঁরা উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (SSC) পরীক্ষা দিয়েছেন।
- যাঁরা বিভিন্ন সময়ে এই বিদ্যালয়ে স্বল্পকালীন পড়াশোনা করেছেন।
স্মরণিকায় যেসব বিষয়ে লেখা পাঠানো যাবে
বিদ্যালয় ও জীবনের স্মৃতিকে ধরে রাখতে নিচের যেকোনো বিষয়ে লেখা ও সৃষ্টিশীল কাজ পাঠানো যাবে:
- স্মৃতিচারণ অথবা বিদ্যালয় ও জীবনের সঙ্গে সম্পর্কিত যেকোনো সৃজনশীল রচনা
- ছোটগল্প ও অনুগল্প
- কবিতা
- প্রবন্ধ
- ভ্রমণকাহিনী
- রম্যরচনা
- চিত্রাঙ্কন
- অনুপ্রেরণামূলক লেখা
আরো পড়ুন- এসাক্স এর ১৩তম বর্ষপূর্তী ও পিঠা উৎসব উদযাপিত

লেখা পাঠানোর নিয়মাবলী ও শর্তসমূহ
- মৌলিকতা ও শব্দসীমা: লেখাটি সম্পূর্ণ মৌলিক, অপ্রকাশিত এবং সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে হতে হবে।
- এআই নিষেধাজ্ঞা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি কোনো লেখা প্রকাশের জন্য গ্রহণযোগ্য হবে না।
- ব্যক্তিগত আক্রমণ বর্জন: কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণমূলক লেখা স্মরণিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
- প্রয়োজনীয় তথ্য: লেখার সঙ্গে লেখকের নাম, এসএসসি ব্যাচ, মোবাইল নম্বর এবং একটি ছবি (ঐচ্ছিক) যুক্ত করতে হবে।
- সম্পাদনা অধিকার: সম্পাদনা পরিষদ প্রয়োজনে ভাষাগত সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা লেখা প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
সময়সীমা ও পাঠানোর ঠিকানা লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ই নভেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা নিচের মাধ্যমে লেখা ও ছবি পাঠাতে পারবেন:
- ই-মেইল: [email protected]
- হোয়াটসঅ্যাপ: +880 1671-070615
— নিউজ ডেস্ক













