মুসাফির ক্যাফে সিজন ২

মুসাফির ক্যাফে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে নতুন ওয়েব সিরিজ মুসাফির ক্যাফে

মুসাফির ক্যাফে চমৎকার চরিত্র নির্মাণ, সাবলীল দৃশ্য এবং সাধারণ মানুষের জীবনের গল্প ফুটিয়ে তোলার কারণে মুক্তির পর থেকেই এটি আলোচনার শীর্ষে রয়েছে।

যদিও গল্প ও নির্মাণশৈলী নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওটিটি পাড়ায় থামছে না এই সিরিজ কেন্দ্রিক চর্চা।

মুসাফির ক্যাফে সিজন ২

দর্শকদের এই আগ্রহ ও আলোচনার মাঝেই এক দারুণ খবর শোনালেন সিরিজের পরিচালক রুচির অরুণ

খুব শীঘ্রই যে এর দ্বিতীয় কিস্তি আসছে, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা রুচির অরুণ সিরিজটির অভাবনীয় সাড়া এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।

দর্শকদের ভালো-মন্দের মিশ্র প্রতিক্রিয়াকেও তিনি অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন।

তার মতে, গল্পের চরিত্রগুলোর সঙ্গে দর্শক নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতার মেলবন্ধন খুঁজে পেয়েছেন বলেই সিরিজটি এতটা প্রভাব ফেলতে পেরেছে।

আরো পড়ুন- ৪৭ বছর পর রজনী-কমল লড়াই কি তবে এবারই?

নির্মাতা বলেন,

“এমনই একটা লাভ স্টোরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন দর্শক। এই গল্পে দর্শক যেন নিজেকেই খুঁজে পেয়েছেন।

সুধা, চন্দর আর প্রীতি – এই চরিত্রগুলোর মাঝে অনেকেই নিজেদের অতীতের ছায়া দেখতে পাচ্ছেন।

‘মুসাফির ক্যাফে’ দর্শকনন্দিত হওয়ার এটাই অন্যতম প্রধান কারণ।

ওটিটিতে বর্তমানে এই ধরনের মেদহীন ও নিখাদ গল্পের সত্যিই বড় অভাব ছিল।

চমৎকার চিত্রনাট্য ও সাবলীল অভিনয়ের শক্তিতেই এটি মানসপটে জায়গা করে নিয়েছে।”

মুসাফির ক্যাফে সিজন ২

প্রথম সিজনের সফল সমাপ্তির পর স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল এখন ‘মুসাফির ক্যাফে সিজন ২’-কে ঘিরে।

নেটিজেনদের এই আকুল আগ্রহ চোখ এড়ায়নি নির্মাতারও।

তবে সিক্যুয়েল তৈরিতে কোনো তাড়াহুড়ো করতে চান না রুচির অরুণ।

তার মতে, একটি মানসম্পন্ন ও ভালো গল্প দাঁড় করাতে পর্যাপ্ত সময় দেওয়া জরুরি।

চিত্রনাট্য রচনার শুরু থেকে শুটিং ও সম্পাদনার দীর্ঘ পথ পার করেই দর্শককে সেরা অভিজ্ঞতা দিতে চান তিনি।

‘মুসাফির ক্যাফে ২’ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন,

“দর্শকের ভালোবাসা ও যে উৎসাহ তৈরি হয়েছে, তাতে সিজন ২ নিশ্চয়ই আসবে।

তবে ঠিক কবে আসবে তা নিশ্চিত করে বলার সময় এখনো হয়নি।

কারণ এর জন্য নতুন করে লিখতে হবে, দৃশ্য ধারণ করতে হবে এবং সম্পাদনার কাজ শেষ করতে হবে।

তবে আমরা দারুণ কিছু নিয়ে আবার ফিরব, এ আশা রাখাই যায়।

সমালোচকদের মিশ্র মন্তব্য সত্ত্বেও সাধারণ দর্শকদের এই অকৃত্রিম আগ্রহই ‘মুসাফির ক্যাফে’র সবচেয়ে বড় অর্জন।

আর দর্শকদের সেই ভালোবাসাকে সঙ্গী করেই এখন দ্বিতীয় সিজনের গল্প বুননের নতুন যাত্রায় পা বাড়াচ্ছেন নির্মাতারা।

সূত্র: কালের কন্ঠ