শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত ও আধুনিক করতে বাংলাদেশে নতুন প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (AI) ‘স্টার্কী ওমেগা এআই’ মডেলের হিয়ারিং এইডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দেশের অন্যতম শীর্ষ অডিওলজি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল হিয়ারিং কেয়ার’ (National Hearing Care)-এর উদ্যোগে এই উদ্বোধন ও বিশেষ টেকনিক্যাল ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ জুলাই ২০২৬) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন মডেলের উন্মোচন করা হয়। অত্যাধুনিক এই এইআই হিয়ারিং এইড উন্মোচন ও ট্রেনিং সেশনে সারা দেশ থেকে আগত প্রায় একশত জন অডিওলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশ নেন।
আরো পড়ুন- প্রেগাবালিন (Pregabalin) ওষুধ: উপকারিতা, কাজের পদ্ধতি, ইতিহাস
দক্ষিণ এশিয়ার শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশ্বখ্যাত স্টার্কী ওমেগা হিয়ারিং এইডের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মিঃ অখিল চৌহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্কী-এর পূর্ব ভারত, বাংলাদেশ ও নেপাল অঞ্চলের বিজনেস প্রধান মিঃ জাকির হোসেন খান।
নতুন এই ডিভাইসের কারিগরি দিক ও এর ব্যবহারিক সুবিধা নিয়ে বিস্তারিত সেশন পরিচালনা করেন প্রখ্যাত অডিওলজিস্ট ও আন্তর্জাতিক ট্রেইনার মিঃ বিক্রমজিৎ প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হিয়ারিং কেয়ার সেন্টারের পরিচালক মোঃ মনির হোসেন।
কেন অনন্য স্টার্কী ওমেগা এআই?
আয়োজকরা জানান, প্রথাগত হিয়ারিং এইডের তুলনায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চালিত ডিভাইসটি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি আশেপাশের অতিরিক্ত গোলমাল (Noise) স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে ব্যবহারকারীকে একদম স্পষ্ট ও স্বাভাবিক শব্দ শুনতে সাহায্য করে।
নতুন এই প্রযুক্তি বাংলাদেশের শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
–নিউজ ডেস্ক









