হাদির খুনিদের না ফেরানো পর্যন্ত ভারতীয়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে দেশ।

এই হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের প্রত্যর্পণের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

হাইকমিশন বন্ধের দাবি: বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরাসরি আহ্বান জানান। তিনি লিখেন, “অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে।”

‘আমরা যুদ্ধে আছি’: সারজিস আলম তার পোস্টে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে লিখেন, “Now or Never. We are in a war! (এখন না হয় কখনো না। আমরা যুদ্ধে আছি!)” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপ্লবীদের মধ্যে নতুন উদ্দীপনা জুগিয়েছে।

মৃত্যু নিশ্চিতকরণ: এর আগে রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে হাদিকে ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী’ এবং ‘শহীদ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

সূত্রঃ নয়াদিগন্ত