এমডিএল বিস্টের আয়োজনে ডিসেম্বরের প্রথম ৩ দিন সংগীতের মুর্ছূনায় কাঁপবে সৌদি আরবের রাজধানী রিয়াদ।
সৌদি আবে এই আয়োজনের আয়োজকরা জানায়, তাদের এই আয়োজনে অংশ নেবেন বিভিন্ন ঘরানার সংগীতশিল্পীরা। থাকবেন ডিজে স্নেক, ডিজে খালিদের মতো জনপ্রিয় র্যাপাররাও। অংশ নেবেন আমেরিকান সংগীত জগতের বড় তারকা ব্রুনো মারস।
এরই মধ্যে ‘সাউন্ড স্ট্রম’-এর শিরোনামে আয়োজিত এই সংগীত উৎসবের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে।
টিকিটের ক্যাটাগরি রাখা হয়েছে চারটি। জেনারেল অ্যাডমিশন ক্যাটাগরিতে টিকিটের দাম রাখা হয়েছে ২৪৯ সৌদি রিয়েল। এই টিকিটে সংগীত উপভোগের পাশাপাশি ফুড স্টল ও রিটেইল স্টলগুলোতেও প্রবেশাধিকার পাবেন।
২ হাজার ৭৯৯ সৌদি রিয়ালে প্রিমিয়ামের টিকিটে পার্কিংয়ের সুবিধাও পাবেন দর্শকরা।৫ হাজার ৬৯৯ রিয়ালে ভিআইবি (ভেরি ইম্পর্টেন্ট বিস্ট) টিকিটে থাকছে পানীয় ও খাবার ফ্রি।
ভিআইবি বক্স হচ্ছে সবচেয়ে অভিজাত টিকিট। যা সরাসরি কেনার সুযোগ ওয়েবসাইটে রাখা হয়নি। এই টিকিট পেতে এমডিএল বিস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এই টিকিটধারী ব্যক্তি ফ্রি পানীয় ও খাবারের পাশাপাশি সিসা সেবনের সুযোগও পাবেন।
সৌদি আরবে চলমান সামাজিক সংস্কারের অংশ হিসেবে উন্মুক্ত কনসার্টের ওপর বিধিনিষেধ তুলে দেওয়া হয় ২০১৬ সালে।
পরে ২০১৯ সালে এমডিএল বিস্ট প্রথমবারের মতো উন্মুক্ত সংগীত উৎসব আয়োজন করে। ৩ দিনের সেই উৎসবে ১৫০ জনের বেশি সংগীতশিল্পী অংশ নেন এবং ৪ লাখ ৫০ হাজারের বেশি দর্শক যোগ দেন।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ভার্চুয়ালি আয়োজন করা হয় এমডিএল বিস্টের প্রোগ্রাম।
২০২১ সালের সংগীত উৎসবে ২০০ জনের বেশি সংগীতশিল্পী অংশ নেন, যাতে ছিল ৭ লাখ ৫০ হাজারের বেশি দর্শক। ৪ দিনব্যাপী চলে এই সংগীত উৎসব।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ







