রাজধানীর উত্তরায় বসবাসরত বর্তমান ও প্রাক্তন সংবাদকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো “শিরোনামহীন আড্ডা”।
ইনিউজআপ এর প্রধান সম্পাদক মোহাম্মদ মহসীন’র আহবানে উত্তরায় বসবাসরত কয়েকজন সংবাদকর্মীদের নিয়ে এই শিরোনামহীন আড্ডাটি উত্তরা ৬নং সেক্টরে অনুষ্ঠিত হয়। আড্ডাটির সার্বিক আয়োজনে ছিলেন ডাঃ এম আইবি শিকদার ও তার পরিবার।
ডাঃ এম আইবি শিকদার এর মনোমুগ্ধকর ছাদ বাগানে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এই আড্ডা এবং পরিচিতিপর্বে সকল সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবিদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। সমাজের ও মানুষের জন্য ভালো কাজ করার অঙ্গিকার করা হয়।
শিরোনামহীন আড্ডায় যারা উপস্থিত ছিলেন-
- ডাঃ এম আইবি শিকদার, শিকদার ডেন্টাল ক্লিনিক
- মাসুম বিল্লাহ, সিইও (হাই টেক গ্রুপ)
- মোহাম্মদ মহসীন, সিইও এন্ড প্রধান সম্পাদক (ইনিউজ আপ.কম/রাজনীতি২৪.কম/শোবিজঅন.কম)
- রবিউল ইসলাম, বার্তা সম্পাদক (দৈনিক ভাষ্যকার)
- আলী হোসেন শ্যামল, রিপোর্টার (ঢাকা ২৪.নেট)
- এলেন বিশ্বাস, রিপোর্টার (ঢাকা ২৪.নেট)
- মুহাম্মদ নূর হোসাইন, রিপোর্টার (উম্মাহ২৪.কম)
- রফিকুল ইসলাম আইনী, সাব-এডিটর (উম্মাহ২৪.কম)
আরো সম্মানীত যারা এই সংগঠনের সাথে আছেন-
মাহাবুব আলম রনি, যুগ্ম-বার্তা সম্পাদক (দৈনিক কালের কন্ঠ, অনলাইন)
তারেকুজ্জামান খান, সম্পাদক ও প্রকাশক (দৈনিক উত্তরা নিউজ)
নাদির আহমেদ সুমন (গাজী টিভি)
শালিমা তমা, (দৈনিক সংবাদ সারাবেলা)
জাহিদ চৌধুরী, রিপোর্টার (সাপ্তাহিক তিলোত্তমা)
এম লিটন লিটু, সম্পাদক, (দৈনিক লাইফ শেয়ার নিউজ)
প্রতিমাসেই এই সংগঠনের আড্ডা ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করা হবে।
—নিজস্ব প্রতিবেদক








