Home গদ্য-পদ্য রোমিও ডায়েট- মৃদুল আহমেদ

রোমিও ডায়েট- মৃদুল আহমেদ

544
0

 

সবাই বলে, ‘রোমিও–
এবার একটু ডায়েট করে স্বাস্থ্যটারে কমিও…

ছড়াকার- মৃদুল আহমেদ

কদিন আগেই বিয়াবাড়ি
করছ সাবাড় আস্ত হাঁড়ি!
পইড়া গেছ ঘুইরা মাথা, করছ সাথে বমিও!’

কয় রোমিও কান্দিয়া,
ভুঁড়ির ওপর কুঁচকে থাকা পাঞ্জাবিটা টান দিয়া,
‘খাই তো আমি শুধুই পানি,
তারপরও ভাই ক্যামনে জানি,
গায়ের ওপর চর্বিগুলা ডাইকা আসে বান দিয়া!

সবাই বলে, সব্জি খাও,
গাজর-শসা-লেটুস খেলে শুকিয়ে যাবে কব্জিটাও!
করলে সাথে খেলাধুলা,
উঠবে জেগে মাসলগুলা!’
কয় রোমিও, ‘রোজই খেলি এখন আমি পাবজিটাও!

মিথ্যা তো না গালভরা–
লেগ রোস্ট আর বাটার চিকেন, দুই ডিম চপ, ডালবড়া
খাইয়া ভাতের পরেই ঠিক
টাটকা আনা অর্গানিক
সকাল-বিকাল অ্যাত্তোগুলা সব্জিও খাই থালভরা!’