তেজগাঁওয়ের শিল্পাঞ্চল বস্তিতে আগুন

রাজধানীর হাজারীবাগ এলাকার বটতলা বাজারের পাশে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টা দিকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান।

শাহজাহান শিকদার জানান, বটতলা বাজার এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট ছোট ১৫-১৬টি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১০টি ইউনিট পাঠানো হয়েছে।