ছবিঃ মৃদুল আহমেদ

কানাই–মানে দোস্ত মোগো কানাইয়া,

ছড়াকার- মৃদুল আহমেদ

ক্যামনে যেন অনেক টাকা বানাইয়া,
চাইপা পেলেন হঠাৎ গেল বৈদেশে…
বন্ধুগোরে একটুও না জানাইয়া!

ফরেন বিচের সাগর পানিত ঝাঁপাইয়া,
আরাম করে রোদ্রে শরীল তাপাইয়া,
দেইখা ছবি ফেসবুকে সব তার বাপে
হঠাৎ ঘাড়ে বউ দিল এক চাপাইয়া!

কানাই মরে হাতটা নিজের চাবাইয়া,
চোখের পানি গড়ায় শুধু গা বাইয়া,
বউটা পুরাই ফুলন দেবী তার কাছে–
পায়ের তলায় বররে রাখে দাবাইয়া!

কানাই এখন নানান খাবার রান্দিয়া,
আমগো ডাকে, দুঃখ করে কান্দিয়া!
আমরা চামে খাইয়া পোলাও-বোরহানি…
তামশা দেখি মুখত মিষ্টি পান দিয়া!