মিরসরাইয়ের ৬ নং ইছাখালী ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটির আহবায়ক মনোনীত করা হয় এরাদুল হক ভূঁইয়াকে।
জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব দেলোয়ার হোসেন সাক্ষরিত কমিটির অন্যান্যরা হলো সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রুম্মান, যুগ্ম আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ফয়েজুল ইসলাম, মান্নান খান সুমন, ইমাম উদ্দিন, এনায়েত হোসেন, মাইনুল হাসান, সাইফুল ইসলাম, সদস্য সচিব তোহিদুল ইসলাম হৃদয়, সদস্য মমতাজ উদ্দিন, মাইনুল ইসলাম, শেখ বাহার, সৈয়দ নুর, নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম পাবেল, হাসান উদ্দিন, জামাল উদ্দিন, শেখ সাদী, আলতাফ হোসেন, মেজবাহ।
আহবায়ক এরাদুল হক ভূঁইয়া বলেন, আমাকে ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মনোনীত করায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারি সেজন্য সকল যুবদল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। আমি যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যেতে চাই ইনশাল্লাহ। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।







