ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার বেলা পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছে।
কিভাবে আগুন লেগেছে বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা তিনি জানাতে পারেননি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।







