Home দুর্ঘটনা দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ: চালকসহ নিহত ২

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ: চালকসহ নিহত ২

200
0
দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ: চালকসহ নিহত ২

দিনাজপুরের ফুলবাড়ীতে নৈশকোচ ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কোচের আরও দুই যাত্রী।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে কোচ চালক আব্দুল হাকিম (৩২) এবং যাত্রী আশিক আলী (২৩) নিহত হন। আব্দুল হাকিম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং আশিক দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দিনের ছেলে।

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ চালকসহ নিহত ২

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে ভুট্টাবোঝাই ট্রাকটি যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে কোচের চালক ও যাত্রী নিহত হন।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর আহত দুই কোচ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।