Home নাগরিক দুর্ভোগ ছোট ভাইয়ের জালিয়াতি; বাড়ি হারিয়ে গোয়াল ঘরে বড় ভাই!

ছোট ভাইয়ের জালিয়াতি; বাড়ি হারিয়ে গোয়াল ঘরে বড় ভাই!

220
0
ছোট ভাইয়ের জালিয়াতি; বাড়ি হারিয়ে গোয়াল ঘরে বড় ভাই!
ছবিঃ আলী হোসেন

রাজধানীর উত্তরখানের চানপাড়া এলাকায় ছোট ভাইয়ের প্রতারণা ও জালিয়াতির কারণে ঘর বাড়ি এবং জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে বড় ভাই মমিন উদ্দিন । অবশেষে কোথাও ঠাঁই না পেয়ে ছোট একটি গোয়াল ঘরে পরিবার নিয়ে বসবাস করছে মমিন উদ্দিন।

জানা যায়, মমিন উদ্দিনের ছোট ভাই ওসমান গণি কাউকে না জানিয়ে ভাইদের স্বাক্ষর নকল করে ২০০৩ সালে জমির দলিল বন্ধক রেখে উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ নামে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৫ লক্ষ টাকা ঋণ নেয়।

পরবর্তীতে ঋণ পরিশোধ করতে না পারায় উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ পুরো সম্পত্তি নিলাম করে দেয়। এবং অর্থ ঋণ আদালতে ২ এ ৪৩/১২ নং মামলা করেন, এবং গত ২৫ ই আগস্ট আদালত কর্তৃক জমির দখল বুজিয়া নেয়।

এতে করে বাড়ি সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে বড় ভাই মমিন উদ্দিনের পরিবার এমনকি সেই সম্পত্তি কিনে বাড়ি তৈরি করে বসবাসকারী সবাইকে জিনিস পত্র নিয়ে রাস্তায় নেমে যেতে হয়।

ভুক্তভুগী পরিবার জানায়- “এই পর্যন্ত আমরা ২০ লাখ টাকা ঋণ পরিশোধ করেছি, বাকি ছিল আর ৫ লাখ টাকা। তার জন্য আজ আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।”

প্রতিবেদক: আলী হোসেন