Home রাজনীতি ওমরাহ সফরে রিদওয়ান, ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ

ওমরাহ সফরে রিদওয়ান, ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ

366
0
ছাত্র জমিয়তের

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী পবিত্র ওমরাহ সফরের উদ্দেশ্যে আজ সোমবার (২৪ জুলাই) দুপুর সোয়া একটার ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেছেন। তাঁর অনুপস্থিতিতে সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাহমুদ হাসান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন।

উল্লেখ্য, শুক্রবার (২১ জুলাই) পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে ‘সহ সভাপতি ও সম্পাদকমণ্ডলী’র সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।