Home গদ্য-পদ্য ”সিঙ্গারা জিলাপি” – মৃদুল আহমেদ

”সিঙ্গারা জিলাপি” – মৃদুল আহমেদ

321
0
প্রচ্ছদ- মৃদুল আহমেদ

পাড়ার মোড়ে একটা চায়ের দোকান,

ছড়াকার- মৃদুল আহমেদ

দেখেই হাসি এ-কান থেকে ও-কান,
এবার চায়ে ভিজিয়ে খাব পুরি,
সঙ্গে আরো ঝাল চানাচুর-মুড়ি,

পাশের দোকান সিঙ্গারাও ভাজে,
দেয় কলিজা সিঙ্গারাটার মাঝে,
পেঁয়াজকুচি, দুইটা মরিচ তাও
প্লেট বাড়িয়ে নিজেই তুলে নাও,

সিঙ্গারা শেষ? একটু বাড়ো আগে,
গরম যদি চাও জিলাপি ভাগে,
মুচমুচে তার শরীর ভরা রসে,
পাঁচ জিলাপি একটানে খাই বসে,

জিরিয়ে খানিক আড্ডা মারার পর,
এবার যাব মামার হালিম ঘর,

খাই হালিমে ডুবিয়ে বাটার নান,
সবার শেষে মিষ্টি দুটো পান।

ওভেন জুড়ে ঘুরছে চিকেন গ্রিলে,
লাভ কী এখন ওদিক নজর দিলে?
পেট ভরেছে আজকে রাতের মতো,
কালকে খাব চিকেন অবিরত…

…নয় আজকের, সবই এখন স্মৃতি,
তখন খাওয়ার এটাই ছিল রীতি,
ভাবতে ভাবতে যাই তলিয়ে ঘোরে..
অপূর্ব দিন কাটত পাড়ার মোড়ে!

ছড়াঃ মৃদুল আহমেদ