Home আমার ঢাকা সংসদ ভবনের সামনে উত্তেজনা: টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা

সংসদ ভবনের সামনে উত্তেজনা: টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা

306
0

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ

সংসদ ভবনের সামনে উত্তেজনা
ছবি: সংগৃহীত

২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে অবস্থান নেওয়া ‘জুলাই শহীদ পরিবার’ ও আহত ‘জুলাই যোদ্ধাদের’ বলপ্রয়োগে সরিয়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা নির্দেশ উপেক্ষা করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে তৈরি স্বাক্ষর মঞ্চে অবস্থান নেন।

সংসদ ভবনের সামনে উত্তেজনা

সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন ব্যানার নিয়ে ‘জুলাই যোদ্ধা’ ও আহত

অংশগ্রহণকারীরা জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশি বাধা অমান্য করে বৈধ আমন্ত্রণপত্র ছাড়াই সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মঞ্চের সামনে ঢুকে পড়েন এবং চেয়ারে বসে পড়েন। পুলিশ তাদের বারবার সতর্ক করলেও তারা সাড়া দেননি।

সংসদ ভবনের সামনে উত্তেজনা

দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড একত্রিত করে আগুন ধরিয়ে দেন, এতে মানিক মিয়া এভিনিউয়ের যান চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি সেচ ভবনের সামনে স্থাপিত অস্থায়ী তাঁবুতেও আগুন ধরানো হয়।

সংসদ ভবনের সামনে উত্তেজনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে মাইকযোগে অনুরোধ জানায়, পরে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর লাঠিচার্জ চালিয়ে আন্দোলনকারীদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে সরিয়ে দেয়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।

বর্তমানে জাতীয় সংসদ ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত: আমার দেশ