Home দুর্ঘটনা বুলগেরিয়ায় সড়ক দূর্ঘটনায় পর্যটক বাসে আগুন, শিশুসহ নিহত ৪৬

বুলগেরিয়ায় সড়ক দূর্ঘটনায় পর্যটক বাসে আগুন, শিশুসহ নিহত ৪৬

148
0
ছবিঃ সংগৃহীত

পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে আন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।

উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই পর্যটক বাসে অন্তত ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন শিশু।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নিকোলাই নিকোলভ জানিয়েছেন, অন্তত ৭ জনকে দগ্ধ অবস্থায় সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলো।

সূত্রঃ ইত্তেফাক