Home রাজনীতি প্রেসক্লাবের সামনে ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

প্রেসক্লাবের সামনে ছাত্রদল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

514
0

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ছাত্রদল কর্মীরা। এ সময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

জানা যায়, এ দিন সকাল ১০টায় প্রেসক্লাবের ভেতর বিক্ষোভ সমাবেশ শুরু করে ছাত্রদল কর্মীরা। এ সময় প্রেসক্লাবের গেটের বাইরে অবস্থান নেয় পুলিশ। পরে ১১টার দিকে ছাত্রদল কর্মীরা গেটের বাইরে এলে তাদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে দ্বিতীয় দফায় আবারো গেটের বাইরে এসে স্লোগান দিতে থাকে বিক্ষোভরত ছাত্রদল কর্মীরা। এ সময় প্রেসক্লাবের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।

সূত্রঃ ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here