Home বাংলাদেশ “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা দেশে ফিরতে পেরেছি”

“প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা দেশে ফিরতে পেরেছি”

219
0

ক্যাপ্টেন নূরে আলম বলেছেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা দেশে ফিরতে পেরেছি। আমরা সকলেই সুস্থ আছি। আমাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক ছিলেন।

বুধবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ফেরার পর এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

ইউক্রেন থেকে দেশে আসা ক্যাপ্টেন আরও বলেন, ওই দিন আমাদের রুটিন ওয়ার্ক ডিউটি ছিল। শিপে আগুন লেগেছে। আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছি।

আমার সরকারকে বলব, আমার সহকর্মী হাদিসুরের মরদেহ দ্রুত যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আমরা তার মরদেহ হাসপাতালের হিমঘরে রেখে এসেছি।

ইউক্রেনে যুদ্ধের মধ্যেও আমাদের হাঁটতে হয়নি। আমরা গাড়ি দিয়ে বর্ডার পাস করেছি।