Home গদ্য-পদ্য “পরিমনি কেক খায়!” মৃদুল আহমেদের ছড়া

“পরিমনি কেক খায়!” মৃদুল আহমেদের ছড়া

371
0
প্রচ্ছদঃ মৃদুল আহমেদ
মৃদুল আহমেদ

 

পরিমনি কেক খায়!
পরিমনি কেক খায়!

লজ্জায় মরে যাই–
পরিমনি কেক খায়!

আর আমাদের স্যার
শুধু মিল্কশেক খায়,
বনানীর এগারোতে
টি-বোনের স্টেক খায়,
খেয়ে যদি ভালো লাগে
আরো আষ্টেক খায়!

লজ্জায় মরে যাই–
পরিমনি কেক খায়!

এদিকে আমার স্যার
গিভ এন্ড টেক খায়,
টেবিলের তলা দিয়ে
ক্যাশ আর চেক খায়,
টাকার বদলে গিফট–
সেটাও বারেক খায়!

লজ্জায় মরে যাই–
পরিমনি কেক খায়!

আমাদের স্যার শুধু
নিজে করে মেক খায়,
মাটিতে ভরাট করে
পুকুর ও লেক খায়,
পরিচিত লোক হলে
কোটি দুই-এক খায়!

টাকা নিয়ে ফাঁকি মেরে
ট্যাগ ‘মোনাফেক’ খায়,
সুন্দরী নারী দেখে
পুরো হার্ডব্রেক খায়!
নারীও তাকায় নাকি
থাকে সে অপেক্ষায়!

তা বলে কি কেক খায়?
তা বলে কি কেক খায়?
মোটে কেক খায় না,
বনানী বা গুলশান
কারো ফ্ল্যাটে যায় না।

গরীবের রক্ত সে
চেপে ধরে ‘নেক’ খায়,
কখনো একটুখানি,
কখনো অনেক খায়!

কেক মোটে খায় না!
তবু কেন লোকজন
তারে ডাকে ‘হায়না’?
এটা বড় অবিচার–
মেনে নেয়া যায় না!

ছড়া- মৃদুল আহমেদ