বাংলাদেশের নারায়ণগঞ্জে এক সেলুনে মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দুই ব্যক্তি। ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
খবরে বলা হয়েছে, শর্ট সার্কিট হয়ে হেয়ার ড্রায়ার ফেটে আগুন বেরিয়ে যায়। ভয়াবহ ওই বিস্ফোরণে আহত হন সেলুনের ওই কর্মচারী এবং চুল কাটাতে আসা ব্যাক্তি। এই ঘটনার পুরো ভিডিও সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে। ৩০ সেকেন্ডের ভিডিওটি দেখলে যেকারও গা শিউরে উঠবে।
জানা যায়, ওই সেলুনের এয়ার কন্ডিশনারের গ্যাস লিক হওয়ায় মূলত তা ক্যাটালিস্টের কাজ করেছে। তাই হেয়ার ড্রায়ার চালু করতেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সেলুনে। তবে কোনও কিছু বোঝার আগেই, সেলুনে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। অন্ধকার হয়ে যায় পুরো দোকান।
সূত্রঃ ইত্তেফাক










