Home গণমাধ্যম ডিইউজে’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকতার হোসেন

ডিইউজে’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকতার হোসেন

186
0

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন আরটিভি’র বার্তা সম্পাদক আকতার হোসেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল ভোটের ফলাফল ঘোষণা করেন। এর আগে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৬টা পর্যন্ত।

ডিইউজের নির্বাচনে ৩টি প্যানেল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়েছেন।

এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরও ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন।এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন।

সূত্রঃ আরটিভি