Home দুর্ঘটনা চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

153
0
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অটোরিকশার অন্তত ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ৭-৮ জন যাত্রী। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

সোমবার (১১ জুলাই) রাত ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার জলুর দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন।

সূত্রঃ ভোরের কাগজ