Home Uncategorized কোয়েটা শহরের বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত ৪

কোয়েটা শহরের বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত ৪

364
0
সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তবে হামলার সময় রাষ্ট্রদূত ওই হোটেলে ছিলেন না। খবর বিবিসি বাংলার।

পাকিস্তানী তালেবান বলেছে, এই হামলা তারাই চালিয়েছে। তবে এর বিস্তারিত কোনো কিছু বলেনি তারা।

এই বোমা হামলার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিও তে দেখা যায়, হোটেলের গাড়ি পার্কিং এলাকায় আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা করা হয়েছে।

কোয়েটা শহরে সেরিনা হোটেল বেশ সুপরিচিত। সরকারি কর্মকর্তা এবং সে এলাকা সফররত পদস্থ ব্যক্তিরা সেরিনা হোটেলে অবস্থান করেন।

দেশটির গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সে হোটেলে বিস্ফোরণ ঘটায়। কোয়েটা সফররত চীনের রাষ্ট্রদূত আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেজন্য হামলার সময় তিনি সে হোটেলে ছিলেন না।

এই হামলার পরেও চীনের রাষ্ট্রদূতে মনোবল অটুট রয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত সেখানে তার সফর অব্যাহত থাকবে বলে জানায় বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের কাছে তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে এটি ছিল একটি আত্মঘাতি বোমা হামলা এবং একটি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে সে হোটেলে হামলা চালানো হয়েছে।

সূত্রঃ ভোরের কাগজ