Home Uncategorized কৃষ্ণসাগর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে: রিপোর্ট

কৃষ্ণসাগর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে: রিপোর্ট

337
0
ছবিঃ সংগৃহীত

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে।ক্ষেপণাস্ত্র হামলা ছাড়াও, ইউক্রেনের বেশকিছু স্থানে এয়ার স্ট্রাইক করা হচ্ছে। যা গত কয়েকদিনের নির্মমতা থেকেও বেশি বলে দাবি করছে বিবিসি।

রাজধানী কিয়েভের একটি সেনা ঘাঁটিতে হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেন সেনাবাহিনী জানায়, কিয়েভ সামরিক ঘাঁটিতে রাশিয়ার সৈন্যরা হামলা চালিয়েছে। তবে ইউক্রেন সে হামলা প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, ইন্টারফ্যাক্স ইউক্রেন বার্তা সংস্থা বলেছে যে রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্র থেকে কিছুটা দুরে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে কোথায় বিস্ফোরণ ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রঃ ইত্তেফাক