Home দুর্ঘটনা সিএনজিচালিত অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

সিএনজিচালিত অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

275
0
কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশা

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে রামুর রশিদনগর এলাকার একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।রামু থানার ওসি তৈয়ুবুর রহমান গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহগুলো রেললাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামু থেকে উপজেলার ভারোয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।