টঙ্গী তুরাগ নদের ওপরের টঙ্গী সেতুর ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার দিবাগত রাত ১২টার পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
মহিরুল ইসলাম বলেন, নতুন সেতুর নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেরামত করা এ সেতু দিয়ে যান চলাচল করবে। পাশাপাশি নতুন সেতুর নির্মাণ কাজ চলবে। নতুন সেতু মেরামত হয়ে গেলে তার ওপর দিয়ে গাড়ি চলবে। তখন আবার পুরোনো সেতুর কাজ ধরা হবে।

গত ৯ নভেম্বর টঙ্গী সেতুতে ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত হয়। এরপর ১০ নভেম্বর রাতে সেতুটি দিয়ে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকামুখী যানবাহনগুলো কামারপাড়া রোডের মোড় ঘুরে রাজধানীতে প্রবেশ করতে শুরু করে।
এরপর ১২ নভেম্বর থেকে ব্রিজটি চলাচল উপযোগী করার জন্য সংস্কার কাজ শুরু হয়।
সূত্রঃ সমকাল







