Home দুর্ঘটনা ভারতে কেদারনাথের পথে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

ভারতে কেদারনাথের পথে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

99
0
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পরপরই প্রশাসনিক দল উদ্ধার কাজে রওনা হয়েছে। কেদারনাথ থেকে দুই কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

ফাটা এলাকা থেকে কেদারনাথের উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়েছিলেন ৬ জন। রুদ্রপ্রয়াগের (RudraPrayag) কাছে গরুড় চটির কাছে মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টারটি। এখান থেকে কেদারনাথ মাত্র ২ কিলোমিটার দূরে। সকলেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সূত্রে জানা গিয়েছে, ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্য়ে ২ জন পাইলট (Pilot)। খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা।

আরও জানা যায়, গরু চটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে ‘আরিয়ান’ (Aryan) হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এরপর রুদ্রপ্রয়াগের কাছে তা ভেঙে পড়ে। উত্তরাখণ্ড সরকারের তরফে সঙ্গে সঙ্গেই পাঠানো হয় উদ্ধারকারী দল। তাঁরা পাহাড়ের খাঁজ থেকে ৬টি দেহ উদ্ধার করেছেন। এখনও চলছে উদ্ধারকাজ। ঠিক কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা এখনও অজানা।

ভারতে পাহাড়ি পথে হেলিকপ্টার বিপর্যয় নতুন নয়। এর আগেও রুদ্রপ্রয়াগের কাছে হেলিকপ্টার ভেঙে পুণ্যার্থীদের মৃত্য়ু হয়েছিল। তবে সাধারণত সেনাবাহিনীর হেলিকপ্টারই এ পথে ওড়ানো হয়। সেই হেলিকপ্টার মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। কেন ওড়ানোর আগে হেলিকপ্টারপরীক্ষা করা হল না? কেনই বা যাত্রীবাহী হেলিকপ্টারগুলি রক্ষণাবেক্ষণ করা হয় না?

সূত্রঃ সংবাদ প্রতিদিন