Home রাজনীতি বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

161
0

রাজধানীর মতিঝিল থেকে আজ বুধবার (৬ এপ্রিল) বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও স্পষ্ট করেনি পুলিশ।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আরাফাত খান বলেন, ২০২০ সালের একটি মামলায় ইশরাকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।