Home দুর্ঘটনা ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ; নিহত ১৩

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ; নিহত ১৩

318
0
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকাপের ১১ জন আরোহীর মৃত্যু হয়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন।

সূত্রঃ ভোরের কাগজ