শিক্ষা, নেতৃত্ব, গবেষণা ও মানবিকতায় অনন্য যাত্রা—দূর্গাপুরের কান্দাপাড়া থেকে উঠে আসা এক আশাব্যঞ্জক আলেম রফিকুল ইসলাম আইনীর গল্প।

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের প্রত্যন্ত কান্দাপাড়া গ্রামে জন্ম নেওয়া রফিকুল ইসলাম আইনী এখন আর শুধুই গ্রামের ছেলে নন—তিনি জাতীয় পর্যায়ে এক উজ্জ্বল সম্ভাবনা, তরুণ ইসলামী নেতৃত্বের আশার আলো। বেফাক পরীক্ষায় দেশের সেরা দশে স্থান পাওয়া, ইসলামি আইন গবেষণায় সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বে দক্ষতা ও মানবসেবায় নিবেদিত এক প্রতিভার নাম তিনি।

গ্রামের মাটি ছুঁয়ে জাতীয় নেতৃত্বে রফিকুল ইসলাম আইনী

শিক্ষাজীবনের সূচনা স্থানীয় কওমি মাদরাসায়। কঠোর অধ্যবসায় আর লক্ষ্যভেদী মনোভাব তাঁকে ২০১৯ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ বাংলাদেশের ফজিলত দ্বিতীয় বর্ষ পরীক্ষায় দেশসেরা দশে জায়গা করে দিতে সক্ষম করে—তিনি অর্জন করেন সম্মানজনক ৯ম স্থান। এরপর ২০২০ সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় ৩৩তম স্থান অর্জনের মধ্য দিয়ে আবারও জানান দেন নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর।

গ্রামের মাটি ছুঁয়ে জাতীয় নেতৃত্বে রফিকুল ইসলাম আইনী

এই দুটি ধাপ তিনি সফলভাবে সম্পন্ন করেন ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারা থেকে। বর্তমানে তিনি ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক করছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে—যা তাঁর চিন্তা-ভাবনায় আধুনিকতা ও ইসলামী দৃষ্টিভঙ্গির এক অনন্য সমন্বয় তৈরি করেছে।

রফিকুল ইসলামের গবেষণার প্রতি আগ্রহও চোখে পড়ার মতো। বর্তমানে তিনি জাতীয় লেখক পরিষদের গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসলামী আইন, আরবি সাহিত্য ও সামাজিক ন্যায়ের ওপর নিরলস গবেষণায় নিয়োজিত।

গ্রামের মাটি ছুঁয়ে জাতীয় নেতৃত্বে রফিকুল ইসলাম আইনী

রাজনীতির ময়দানেও রয়েছে তাঁর দৃপ্ত পদচারণা। “জাতীয় নাগরিক পার্টি (NCP)”–এর সংগঠক হিসেবে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন—নীতিনিষ্ঠ নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসেবামূলক মনোভাব নিয়ে।

২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা জাতীয়ভাবে আলোচনায় আসে। প্রশাসনিক চাপের মধ্যেও তিনি নেতৃত্ব দিয়েছেন, অহিংস আন্দোলনে থেকেছেন সম্মুখসারিতে, কণ্ঠ দিয়েছেন ন্যায়ের পক্ষে। তাঁর সুসংগঠিত দৃষ্টিভঙ্গি আন্দোলনকে দিয়েছে শক্তি ও গতি।

তবে রফিকুল ইসলামের হৃদয়ে স্থান পেয়েছে তাঁর গ্রামের সাধারণ মানুষরাও। প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, দরিদ্রদের সহায়তা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া—সবই তাঁকে তৈরি করেছে একজন প্রিয় তরুণ নেতায়। তাঁর নিরব, মানবিক কর্মযজ্ঞ এবং আত্মত্যাগ আজ বহু তরুণের অনুপ্রেরণা।

গ্রামের মাটি ছুঁয়ে জাতীয় নেতৃত্বে রফিকুল ইসলাম আইনী

স্থানীয়দের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক কথাই—
“রফিকুল ইসলাম আইনী শুধু কান্দাপাড়ার গর্ব নয়, সে হয়ে উঠেছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের এক দীপ্ত সম্ভাবনা।”

এই তরুণ আলেমের সাহস, সাধনা আর মানবিক নেতৃত্বের গল্প শুধু সংবাদ নয়, তা হয়ে উঠতে পারে একটি সময়ের দলিল।

সূত্রঃ কওমী টাইমস