মাত্র কয়েকঘন্টার বৃষ্টিতে রাজধানীর উত্তরা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক পানির নীচে। সরেজমিনে দেখা যায় উত্তরার প্রধান সড়ক ও আশে পাশের সড়ক গুলো পানিতে ডুবে গেছে।

উত্তরার জসিমউদ্দিন সড়ক সহ বিভিন্ন রাস্তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত পানির নীচে।
চলাচলে সমস্যা সহ অনেক গাড়ীতে পানি ঢুকে নষ্ঠ হয়ে আছে।
এদিকে জলাবদ্ধতা নিয়ে ঢাকার দুই মেয়র বিভিন্ন উদ্যোগের কথা বলেছেন, সমাধানের আশায় নগরবাসী।
এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
নিজস্ব প্রতিবেদক










