Home আমার ঢাকা মানুষের হৃদয়ে আব্বাস আলী: কাফরুলে দোয়া ও ইফতার মাহফিলে ভালোবাসার প্রতিফলন

মানুষের হৃদয়ে আব্বাস আলী: কাফরুলে দোয়া ও ইফতার মাহফিলে ভালোবাসার প্রতিফলন

10
0
কাফরুল ইফতার মাহফিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১২ মার্চ, ২০২৬

পবিত্র রমজানের সিয়াম সাধনা ও ত্যাগের মহিমায় কাফরুল থানাধীন ইব্রাহিমপুরের সৃজনী সড়কে অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল। আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কাফরুলের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যা এক ভিন্ন মাত্রা যোগ করে।

আব্বাস আলী ফাউন্ডেশন

রমজানের পবিত্রতা বজায় রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বী গণ, আলেম-ওলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বপেশার মানুষ। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে দোয়ায় শরিক হন। মাহফিলে উপস্থিত আলেম-ওলামাগণ সমাজসেবক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্বাস আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন।

জনপ্রতিনিধি হিসেবে আব্বাস আলীকে পাওয়ার আকাঙ্ক্ষা

আব্বাস আলী ফাউন্ডেশন

অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষের বক্তব্যে উঠে আসে আব্বাস আলীর দীর্ঘ এক দশকের নিঃস্বার্থ সেবার কথা। এলাকার স্থানীয় বাসিন্দা জনাব পল্টু আবেগে আপ্লুত হয়ে বলেন, “আব্বাস আলী আমাদের এই মাটির সন্তান, আমাদের গর্ব। আমরা তাকে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই।”

যুবদল নেতা ও সঞ্চালক মো: রাশেদ তার বক্তব্যে বলেন, “আব্বাস আলী ভাই দীর্ঘ সময় ধরে মানুষের সুখে-দুঃখে ১৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা চাই তিনি জনপ্রতিনিধি হয়ে আমাদের মাঝে মিশে থাকুন।”

আব্বাস আলী ফাউন্ডেশন

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি

আব্বাস আলী ফাউন্ডেশন

অনুষ্ঠানে প্রধান ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মিজানুর রহমান, কোষাধ্যক্ষ, আব্বাস আলী ফাউন্ডেশন।
  • মো: শিমুল হোসেন ফারুক, সভাপতি, ১৬ নং ওয়ার্ড বিএনপি, কাফরুল থানা।
  • মো: ইউনুস মিয়া আফজাল, সাধারণ সম্পাদক, ১৬ নং ওয়ার্ড বিএনপি, কাফরুল থানা।
কাফরুল ইফতার মাহফিল ২০২৬

এছাড়াও মানিক,যুবদল নেতা শাওন ও ফারদিন রুবেল, লিটন, রাসেল, সবুজ, মিরাজ, রিফাত, সুমন, মামুন, আকিব, সোহাগ, সৌরভ ও রাজনসহ এলাকার অসংখ্য তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আব্বাস আলী ফাউন্ডেশন

ফাউন্ডেশনের অঙ্গীকার

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, “আব্বাস আলী ফাউন্ডেশন গত এক দশক ধরে কাফরুল ইব্রাহমিপুর তথা ১৬ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের জন্য নিঃশ্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন। যেটি আমরা সবাই অবগত আছি। ভবিষ্যতেও তিনি আপনাদের পাশে থাকতে চান। এবং আব্বাস আলী ভাই আমাদের আব্বাস আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আপনাদের সকলের কাছে তিনি দোয়া প্রার্থী।”

আব্বাস আলী ফাউন্ডেশন

সাধারণ সম্পাদক মো: ইউনুস মিয়া আফজাল সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও বড় পরিসরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

আব্বাস আলী ফাউন্ডেশন

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।