Home আমার ঢাকা ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আব্বাস আলী ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

১৬ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আব্বাস আলী ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

71
0
আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর কাফরুল থানাধীন ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে আব্বাস আলী ফাউন্ডেশন


পূর্ব কাফরুল বিজয় ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণ, ইব্রাহীমপুরের সৃজনী সড়ক, মুন্সিবাড়ী সড়ক সহ আরও কয়েকটি স্থানে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

“মানুষ মানুষের জন্য”— এই মানবিক স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, আর চোখেমুখে ধরা পড়ে স্বস্তি, কৃতজ্ঞতা ও আবেগের ছাপ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে, যখন নিম্নআয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করাই কঠিন হয়ে পড়েছে, তখন আব্বাস আলী ফাউন্ডেশনের এই উদ্যোগ যেন বহু পরিবারের জন্য ঈদের আনন্দের নতুন আলো হয়ে এসেছে। অনেকেই বলেন, এই সহায়তা শুধু উপহার নয়—এটি ছিল তাদের জন্য এক টুকরো স্বস্তি, একরাশ ভালোবাসা এবং বেঁচে থাকার সাহস।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

বিজয় ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সুশৃঙ্খল বিতরণ

পূর্ব কাফরুলের বিজয় ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে যোহরের নামাজ শেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আব্বাস আলী ফাউন্ডেশনের সভাপতি রহমত এলাহী সোহাগ, মো. আলমগীর, বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান, হেড অব এইচআর , খালেকউজ্জামান পলাশমিজানুর রহমান, ইউনুস মিয়া আফজাল, মো. শিমুল হোসেন ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তব্যে রহমত এলাহী সোহাগ বলেন,
“আব্বাস আলী ফাউন্ডেশন শুধু ঈদ উপহার বিতরণেই সীমাবদ্ধ নয়; আমরা আরও নানা সেবামূলক কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো। আব্বাস ভাইয়ের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনারা আব্বাস ভাই ও তার পরিবারের জন্য দোয়া করবেন।”

অন্যদিকে ইউনুস মিয়া আফজাল তার বক্তব্যে আব্বাস আলী ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কাজের চিত্র তুলে ধরে সবার কাছে আব্বাস আলীর জন্য দোয়া কামনা করেন।

সৃজনী সড়কে আবেগঘন পরিবেশ

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

একই দিনে ইব্রাহীমপুরের সৃজনী সড়কেও আব্বাস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। সেখানে উপহার পেয়ে গরিব ও অসহায় মানুষদের মধ্যে দেখা যায় গভীর আনন্দ ও কৃতজ্ঞতা। অনেকেই আবেগাপ্লুত হয়ে আব্বাস আলীর জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমত এলাহী সোহাগ, মঈনুল ইসলাম লিটন, এস এম শফিকুর রহমান পল্টু, ইউনুস মিয়া আফজাল, মো. শিমুল হোসেন ফারুক, রাসেলসহ আরও অনেকে।

পঙ্গু, অসুস্থ ও কর্মহীন মানুষরাও হাসিমুখে উপহার গ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও আবেগময় করে তোলে।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

এ সময় এস এম শফিকুর রহমান পল্টু বলেন,
“আমরা আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করছি। ক্ষুদ্র পরিসরে হলেও মানুষের হাতে কিছু তুলে দিতে পারাটাই আমাদের আনন্দ। ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রতিদিনই এই উপহার বিতরণ চলছে। আব্বাস আলী সাহেব একজন সমাজসেবক হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

মুন্সিবাড়ী সড়কেও উপচে পড়া ভিড়

মুন্সিবাড়ী সড়ক, কাফরুলেও আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সেখানেও উপহার নিতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুম ভুঁইয়া, রহমত এলাহী সোহাগ, মঈনুল ইসলাম লিটন, এস এম শফিকুর রহমান পল্টু, মো. শিমুল হোসেন ফারুক, রাসেল সহ আরও অনেকেই।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

এ সময় মো. শিমুল হোসেন ফারুক আব্বাস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেন।

আরো পড়ুন- আব্বাস আলী ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী

ঈদ উপহার প্যাকেটে ছিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী

জানা গেছে, আব্বাস আলী ফাউন্ডেশনের দেওয়া ঈদ উপহার প্যাকেটে ছিল পেঁয়াজ, তেল, চিনি, আলু, পোলাওয়ের চাল, গুঁড়া দুধ, সেমাইসহ আরও কয়েকটি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ফলে একটি পরিবার ঈদকে সামনে রেখে অন্তত কিছুটা স্বস্তি নিয়ে প্রস্তুতি নিতে পারছে বলে জানান উপকারভোগীরা।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

১৬ বছরের মানবিক পথচলা

স্থানীয় সূত্রে জানা যায়, আব্বাস আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্বাস আলী দীর্ঘ ১৬ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের সামাজিক দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার উদ্যোগে বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন,
“এমন মানুষ এখন খুব কম দেখা যায়। তিনি কোনো স্বার্থের জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আব্বাস আলী শুধু ঈদকেন্দ্রিক সহায়তা নয়, বরং সারা বছরই মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ কারণেই সাধারণ মানুষের কাছে তিনি ধীরে ধীরে একজন মানবিক, দায়িত্বশীল ও আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

আব্বাস আলী ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ

সচেতন মহলের মতে, সমাজে যখন ব্যক্তিকেন্দ্রিকতা বাড়ছে, তখন আব্বাস আলী ফাউন্ডেশনের মতো উদ্যোগগুলো সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠছে। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আব্বাস আলী ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজের বিত্তবান ও সক্ষম মানুষও এতে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।