ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর ফলে কোনো বাংলাদেশি দেশটিতে প্রবেশ করতে পারবে না।

বাংলাদেশের পাশাপাশি একইসঙ্গে পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সকে লাল তালিকাভুক্ত করেছে বৃটেন। আগামী ৯ই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।

৯ এপ্রিলের আগের ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।

এদিকে দেশে প্রতিদিন করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বাড়ছে। স্বাস্থ অধিদফতরের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী দেশে, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন । এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

সূত্রঃ মানবকণ্ঠ