Home দুর্ঘটনা বরিশালে শিশুপার্ক কলোনিতে আগুন, ৭টি বসতঘর পুরে ছাই

বরিশালে শিশুপার্ক কলোনিতে আগুন, ৭টি বসতঘর পুরে ছাই

353
0
বরিশালে শিশুপার্ক কলোনিতে আগুন
ছবিঃ ইত্তেফাক

বরিশাল নগরীর নিউ সদরঘাট রোড (গগণগলির) শিশু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ টি বসতঘর পুরোপুরি এবং ১১টি বসতঘর আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকানী সানির ঘর থেকে ধোয়া উঠতে দেখে তারা দৌড়ে বাইরে বেড়িয়ে আসেন। কিন্তু ততক্ষণে আশপাশের আগুনে হীরা, সাকিল মৃধা, আলামিন, কালামসহ অন্যান্যদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে সদর ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই ৭টি বসতঘর পুরোপুরি এবং ১১টি বসতঘর আংশিক পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসায় আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে বিষয়টি তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

সূত্রঃ ইত্তেফাক