Home দুর্ঘটনা সিডিসি টাওয়ারের আগুন এখন নিয়ন্ত্রণে

সিডিসি টাওয়ারের আগুন এখন নিয়ন্ত্রণে

418
0
সিডিসি

রাজধানীর খিলক্ষেতে সিটি সেন্টার ভবনে (সিডিসি টাওয়ার) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সিটি সেন্টারে ১৩ তলা ভবনের ৯ তলায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুনের লাগার কারণ জানা যায়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সূত্রঃ ইত্তেফাক