Home রাজনীতি সি‌লে‌টে ‘নি‌খোঁজ’ বিএন‌পি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলা

সি‌লে‌টে ‘নি‌খোঁজ’ বিএন‌পি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলা

122
0
সি‌লে‌টে 'নি‌খোঁজ' বিএন‌পি নেতা ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলা

স‌ি‌লে‌টে বিএন‌পির বিভাগীয় গণসমা‌বেশ সফ‌লে প্রচারপত্র বি‌লির সময় দল‌টির চেয়ারপারসনের উপ‌দেষ্টা ও ‘নি‌খোঁজ’ বিএন‌পি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গা‌ড়ি‌তে হামলা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে সি‌লে‌টের ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তাহ‌সিনা। এই সময় উভয় প‌ক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমরা সমাবেশ সফলের জন্য বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে আসছিলাম। গোয়ালাবাজারে আসলে ছাত্রলীগ আমার গাড়িতে হামলা করে। সেখানে পুলিশ উপস্থিত ছিল। তারপর আমি গাড়ি নিয়ে ওখান থেকে চলে এসেছি।’ তিনি বলেন, ‘তারা বাধা দিয়েছে। কিন্তু আমি তো সেই বাধা মানব না।’

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ