Home রাজনীতি বিএনপির সমাবেশে হঠাৎ অসুস্থ রিজভী

বিএনপির সমাবেশে হঠাৎ অসুস্থ রিজভী

1013
0

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তৃতা শেষ হবার পর মাথা ঘুড়ে পড়ে যাচ্ছিলেন তিনি।

দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করলে তার ডায়াবেটিকস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা নিরিক্ষা শেষে হাসপাতাল থেকে চলে আসেন।

উল্লেখ্য কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দু দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পড়ানো হয়।

সূত্রঃ ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here