Home আমার ঢাকা স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

414
0
মেট্রোরেল

প্রতীক্ষার অবসান ঘটিয়ে  কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরায় মেট্রোরেলের উদ্বোধন করলেন। গণপরিবহনের এক নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ।

প্রধানমন্ত্রী উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ ২৬ জুন ২০১৬ সালে শুরু হয়। আজ এ লাইনের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন হলো।

জনসাধারণের জন্য স্বপ্নের এই বাহনের দ্বার খুলবে প্রাথমিক পর্যায়ে শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে। যাতে যাত্রীরা ১০ মিনিটেই এই পৌনে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।