রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত। বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা খন্দকার তৌফিক জানান, হাসপাতালের ছয় তলায় একটি আইসিইউতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, দুর্ঘনার সময় কোনো রোগী সেখানে ছিল না। হাসপাতালের কর্মীরা পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, আগুন লাগার খবরে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।